বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর রিশিকুলে বঙ্গবন্ধুর শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে উপস্থিত জনগণ ও নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আজ মঙ্গলবার রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, রিশিকুল ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মাহমুদা খাতুন, সাধারণ সম্পাদক শেফালী মুর্মূ, রিশিকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি খোদা বকস কাজল, সাধারণ সম্পাদক কবির উদ্দিন সরকার নয়ন, রিশিকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমৃত কুমার ও সাধারণ সম্পাদক শের আলীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। তাঁর স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে দেশের আপামর জনসাধারণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মাত্র নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে এ দেশ স্বাধীন হয়। নব্য স্বাধীন দেশকে যখন বঙ্গবন্ধু গড়ে তোলার চেষ্টা করছিলেন, ঠিক সে সময়ে এই মহান নেতাসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের একটি কুচক্রি মহল ও বিপদগামী সেনা সদস্যরা ১৫ আগস্ট রাতের অন্ধকারে হত্যা করে। এতে করে স্বাধীনতার সুর্য্য স্তিমিত হয়ে যায়। ধমকে যায় উন্নয়ন। হারিয়ে যায় গনতন্ত্র বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। তিনি এই মহান নেতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় করার দাবী জানান। বক্তব্য শেসে তিনি উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin