রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ৬ জন আটক

  • প্রকাশ সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৭৬৯ বার দেখা হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকা থেকে জুয়া খেলার অপরাধে ৬ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে জেলার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার রাত দেড়টার দিকে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা রেল বাজার এলাকার হাটখোলার মৃত গোলাম মোস্তফার ছেলে মাসুম (৪০) এর পুরাতন মিলঘর এর ভিতর একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

এসময় ১১ সেট তাস, জুয়া খেলার নগদ ৩০ হাজার ছয়শ ৭০ টাকা সহ সাকিম গ্রামের মৃত সামছুল হক এর ছেলে মিন্টু (৫০), চান মুন্সিপাড়ার নুরনবীর শামিম (২২), আমনুরার আজিজুল ইসলাম এর ছেলে নাইম হাসান (২৮), আমনুরা কলোনী পাড়ার নওশাদ আলীর ছেলে আতিকুল (২৮), আমনুরা বাজারের মৃত সিরাজ আলী ছেলে মিরাজ (৪০) ও রেল কলোনীর মৃত ইয়াসিন আলী ছেলে জসিম (৫০) আটক করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জুয়া খেলার কথা স্বীকার করে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সদর থানায় মামলা রুজু দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin