নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চারঘাট উপজেলা বিএনপি আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুরাদ পাশা, চারঘাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি কাইমুদ্দিন সরকার, চারঘাট পৌর বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহুর, চারঘাট উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, চারঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর মোজাফফর হোসেন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এবং পান্নাপাড়া ওয়ার্ড সদস্য আকছেদ আলী মন্ডল, সরদহ ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি নূরইমান আলী।
এছাড়াও নিমপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক বানী ইসরাইল কুড়হান, শলুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাশিদুজ্জামান তিতাস, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসানুল হক রাজীব, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক তমাল, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাসেল, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ে আতিকুর রহমান আতিক, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম (শামীম) সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন ।