রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে নারীর ক্ষমতায়ন ও এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে নারীর ক্ষমতায়ন ও এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন উদ্যোগে উপজেলা বিআরডিবি হলরুমে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প আওতায় মঙ্গলবার তিনব্যাপি মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি নেটওয়ার্ক বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়।

ওয়েভ ফাউন্ডেশন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদিপ কুমার ঘোষ এর সঞ্চালনায় উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামির।

এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম,সমাজসেবা কর্মকর্তা ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমার সরকার, ওয়েভ ফাউন্ডেশন বিভাগীয় সমন্বয়কারী মেনুয়াল টু ডু , উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্য ও ক্ষুদ্র-নৃ গোষ্টির সভাপতি ষষ্টী পাহাড়ী ও এ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্য ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ ২৫ জন সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, এ্যাডভোকেসি নেটওয়ার্ক এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানুষের বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, দলিত, ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধীসহ সকল জীবন যাপন উন্নয়নে অধিকারের আলোকে সুশাসন তরান্বিত করা ও মানুষের অংশগ্রহনকে সক্রিয় করা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin