রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটের ইউসুফপুর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাখন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ ডিসেম্বর দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলার ইউনিয়ন সমুহের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১নং ইউসুফপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন আরিফুল ইসলাম মাখন।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম মাখন বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি রাজনীতির শুরু থেকেই সেবা করে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে ইউসুফপুর ইউনিয়নকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করতে চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে।
তিনি নির্বাচিত হলে পিছিয়ে পরা নারী সমাজের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করবেন এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এছাড়াও ওয়ার্ডের পানি ও পয়নিস্কাশন এবং চলাচলের জন্য রাস্তা ও ড্রেন তৈরী করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
মাখন আরো বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ে ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীণ ভাতা ও প্রতিবন্ধিভাতা শতভাগ করার চেষ্ঠা করবেন। ইউসুফপুরকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয় এই ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গোরস্থান, কবরস্থান, বিবিভন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করবেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, যুযব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে রাখতে খেলা ধুলার কোন বিকল্প নাই। তিনি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনসহ চেয়ারম্যান কাপ প্রতিযোগিতরা ব্যবস্থা করবেন সাংবাদিকদের জানান মাখন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin