বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

চিকিৎসার জন্য বিএনপি নেতা মিলন’র ভারত গমন

  • প্রকাশ সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন চিকিৎসার জন্য ভারতে গেছেন। তিনি মঙ্গলবার বাংলাদেশ ত্যাগ করেন। এক সপ্তাহ পরে তিনে দেশে ফিরবেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। মিলন ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছেন। বিশেষ করে জেলে আটক থাকা কালীন তিনি আরো অনুস্থ হন।

উল্লেখ্য এডভোকেট মিলন দীর্ঘ ছয় মাস কারাগারে ছিলেন। একের পর এক মিথ্যা মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে রাখা হয়। তিনি চলতি মাসের ৯ তারিখ কারাগার থেকে মুক্ত হন। ভারত যাওয়ার পূর্বে এক সাক্ষাতকারে মিলন বলেন, তিনি ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছেন। কারাগারে থাকা কালীন সময়ে বিভিন্ন অনিয়মের কারনে তাঁর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ্য হয়ে তিনি যেন দেশে ফিরে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন তারজন্য সকলের নিকট দোয়া চেয়েছেন মিলন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin