শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ে মিড মে মিল কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে অবস্থিত ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ে মিড মে মিল এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী শাহীন আকতার রেণী।

ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি সাদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহম্মেদ সাগরিকা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা আওয়ামীলীগ নেত্রী হাফিজা বেগম হ্যাপী, ১৯নং ওয়ার্ড উত্তর আওয়ামী লীগের সভাপতি হাছেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক ওয়াসিম রেজা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ হাসান, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক।

এছাড়াও ছোটবনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদা আক্তার, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ শফিকুর রহমান, ১৯নং ওয়ার্ড উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin