শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

জনগণ তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেনা: বুলু

  • প্রকাশ সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জনগণ তত্বাবধায়ক ছাড়া আর কোন নির্বাচনে যাবেনা। কারণ এই সরকার জনগণ থেকে ছিটকে পড়েছে। বিনা ভোটের সরকার গঠন করে দেশকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। অথচ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সামান্য টাকার অজুহাত দেখিয়ে ফরমায়োিশ রায় দিয়ে কারাগারে রেখেছে। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবীতে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতয়ি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এই সরকার প্রধান গত কয়েকদিন হলো ব্রিকস সম্মেলনে অংশগ্রহন করার জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে আফ্রিকা গেছেন। সেখানে বাংলাদেশকে সদস্য দেশ হিসেবে তিনি তালিকাভূক্তি করবেন। কিন্তু সেখানকার নেতারা বাংলাদেশকে পাত্তাই দেয়নি বলে উল্লেখ করেন তিনি। প্রধান অতিথি বলেন, এই সরকার কথায় কথায় বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান হত্যার বিাচরকার্য বাধাগ্রস্থ করেন ইন্ডেমেটিভ বিল পাস করেছিলেন। এটা পুরোটাই মিথ্যা। কারন সে সময়ে যখন এই বিল পাস করা হয় তখন জিয়াউর রহমান রাজনীতিতে ছিলেন না। সে সময়ে তিনি আর্মিতে ছিলেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশে প্রথম এই কালো বিলটি পাস করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি তাঁর তৈরী রক্ষীবাহিণীকে বাঁচাতে এই বিল পাস করেন। এ থেকেই বোঝা যায় আওয়ামী লীগ সর্বদা মিথ্যাচার করে। তারা দেশের জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় আছে। তিনি বলেন, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা এই সরকার লোপাট করেছে। অথচ জনগণ যাতে বিদ্যুৎ নিয়ে কোন কথা বলতে না পারে তারজন্য বর্তমান সরকার প্রধান বাবার মত তিনিও এই কালো আইন পাস করে বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির আখড়াতে পরিণত করেছেন। সামনে নির্বাচন, এই নির্বাচনকে বাধাগ্রস্থ করতে দরবেশ বাবাকে এই সরকার বাইশ হাজার কোটি টাকা ঋন হিসেবে দিয়েছে। অথচ জনগণ ও সাধারণ ব্যবসায়ীরা অর্থের অভাবে ব্যবসা করতে পারছে না।

প্রধান অতিথি বলেন, দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। এর ফলে জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হিমশিম খাচ্ছে। প্রতিদিন নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই সরকারে খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী যোগসাজস করে বাজারে নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করছে। সেখান থেকে তারা অবৈধ অর্থ গ্রহন করছে। কিন্তু এভাবে আর চলতে দেয়া হবেনা। সরকার পতনের এক দফা আন্দোলন চলছে। এই আন্দোলনের মধ্যে দিয়েই এই অবৈধ সরকারকে বিতারতি করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করে সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ভুবন মোহন পার্কের সামনে থেকে কালো পাতাকা গণমিছিল বের করা হয় মিছিল নিয়ে নেতাকর্মীরা সোনাদিঘী, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে নিউমার্কেট এর সামনে যেয়ে শেষ করেন।

সমাবেশ ও গণমিছিলে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও এ.এইচ.এম ওবাইদুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। এছাড়াও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin