বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকেলে দারুশা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
বক্তব্যে তিনি বলেন, এখন জাতীয় দিবস অনেক বেড়ে গেছে। সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। বিএনপি একটি বৃহত দল। এই দল নিয়ে কোন তালবাহানা করা যাবে না। আগামী স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে। সেই প্রার্থীর কথা সবাইকে কাজ করার অপবাদ জানান। তিনি বলেন, ধানের মধ্যে যে চিটা আছে সেগুলোকে বেছে ফেলা হবে। এমন কিছু করা যাবে না তা আমাদের ওপরে কেউ আঙ্গুল তুলে কথা বলে। তিনি সবাইকে দুর্নীতি ও মাদক মুক্ত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু করেছেন। ইতোমধ্যে কৃষি ও ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং আগামীতে এই কার্ড সমূহ সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সার নিয়ে কোনরকম অনিয়ম সহ্য করা হবে না। কেউ সিন্ডিকেট করলে তার অবস্থা ভয়ানক হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট যেভাবে দেশের উন্নয়ন কার্যক্রম শুরু করে দ্রুত সময়ের মধ্যে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। তারই দেখানো পথে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশের জন্য কাজ করতে করতে জীবন উৎসর্গ করে দিয়েছে। তিনি শত বাধা ও নির্যাতন সহ্য করে জনগণের পাশে ছিলেন। তারই সুযোগ্য উত্তরসূরী বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরই দেখানো পথে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি সকাল থেকে রাত অবধি কাজ করে যাচ্ছেন। তার নির্দেশনায় সকল এমপি ও মন্ত্রীরা কাজ করে যাচ্ছেন। তিনি সবাইকে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কার কত লোক দেখানোর জন্য আলাদাভাবে কাজ করা যাবে না। কার কত লোক তিনি ভাল করে জানেন। এজন্য দল থেকে যাকে ইশারা করবেন তার হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালনের জন্য সবাইকে সময় মত নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। সেইসাথে নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উপস্থিত নেতৃবৃন্দকে তাদের মতামত পেশ করার আহ্বান জানান তিনি। এরপর তিনি সবার মতামত শোনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক রাজ্জাক, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম মাস্টার, নওহাটা পৌরসভা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, হরিয়ানি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মজিবর রহমান, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, বড়গাছি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সোহেল রানা, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রফেসর রেজাউল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান, যুবদল পবা উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক ও কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মাজদার রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin