রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জয় বাংলা লেখায় গোদাগাড়ীতে যুবদলের প্রতিবাদ মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পতিত ফ্যাসিস্ট ও খুনি হাসিনা সরকারের দোসররা দেশের আনাচে কানাচে ঘাপটি মেরে বসে আছে। নির্লজ্য বেহায়ার মত খুনি হসিনার পক্ষ নিয়ে আওয়ামী লীগের প্রেতাত্তারা রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে বিভিন্ন স্থানে জয় বাংলা লিখে নিজেদের জানান দেয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম এর নেতৃত্বে গোদাগাড়ীর গোপালপুর এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা যুবদল নেতা মাসুদ, কাদের ইমতিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শুভ রাহমান, মাটি কাটা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মবিন, সদস্য সচিব আওয়াল দেওয়াপাড়া ইউনিয়নের আহ্বায়ক সালাম, উপজেলার দপ্তর হাবিব উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী ও জুয়েল পৌরসভার জনি সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে কুমুস বলেন, পতিত সরকারের প্রেতাত্তারা সমাজের বিভিন্নস্থানে ঘাপটি মেরে বসে আছে। তারা মনে করছে তাদের নেত্রী স্বৈরাচার হাসিনা আবার এদেশে ফিরে আসবেন এবং তাদেরকে রক্ষা ও আবারও বাংলাদেশের হাল ধরবেন। কিন্তু সে আশা আর কোনদিন পুরন হবেনা। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্টে তোলা হবে বলে উল্লেখ্য করে তিনি। সেইসাথে আওমীলীগের দোসরদের সাবধান হওয়ার জন্য হুঁশিয়ারী দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin