নিজস্ব প্রতিবেদক: সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ব্যারিষ্টার জাইমা রহমানকে নিয়ে কয়েকদিন পূর্বে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। জাইমা রহমান বাংলাদেশের প্রথম র্রাষ্ট্রপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের তনয়া।
এই কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নারী ও শিশু অধিকার ফোরাম, রাজশাহী মহানগরের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আখতার হোসেন। এই মন্তব্য প্রত্যাহার করে ডাক্তার মুরাদ হাসানকে জাতীর নিকট নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান তিনি। সেইসাথে এই ধরনের কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের জন্য ডাক্তার মুরাদকে শুধু মন্ত্রী পরিষদ থেকে বরখাস্তই নয়, দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান আহবায়ক প্রফেসর আখতার হোসেন।