নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং বাবুল এর জানাযার নামাজে উপস্থিত মুসল্লিদের সামনে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ খান ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবু বাক্কার সিদ্দিক। উপস্থিত ছিলেন সহ সভাপতি আবু সেলিম, শরিফুল ইসলাম শরীফ, রইস উল আলম, মোহাম্মদ আয়নাল হক ও খোকন শেখ সহ জাতীয় শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।