বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম এর ২৭ তম মৃত্যু বার্ষিকী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় হকি তারকা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৭ তম এবং শামীম রেজার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি করা হয়। মঙ্গলবার সময় সকাল ১০ টায় মনি বাজারস্থ বৈকালী সংঘের সামনে থেকে শোক র‌্যালি বের করে মিন্টু চত্বর হয়ে রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
ক্লাব চত্বরে এসে শেষ হয়। শোক র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা, সহ- সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সওদা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম সালাহ্উদ্দীন রতন, নজরুল ইসলাম রুনু, রায়হান উদ্দিন আহমেদ হালিম, আশরাফুল ইসলাম শিশু, জয়নুল ইসলাম নয়ন, ববি,লিটন ও আশা,সহ বৈকালী সংঘ রাজশাহী হকি ছাত্র, ক্রিকেট ছাত্রগণ ও কাজিহাটা হাফেজিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দসহ বৈকালী সংঘ রাজশাহী শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

আলোচনা সভায় তাঁদের উভয়ের অবদান এর বিষয়ে স্মৃতিচারন করা ও রুহের মাগফিরাত কামনা করা হয়। সেইসাথে বাদ আছর কাজিহাটা পুরাতন জামে মসজিদে দোয়া আনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin