নিজস্ব প্রতিবেদক: গনেশ মার্ডিকে জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। গণেশ মার্ডি বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রোববার সকালে আদিবাসী পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
সভায় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম পিয়ারুল, দেবাশিষ প্রামানিক দেবু, সহ সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার, কোষাধ্যাক্ষ সুধীর তির্কী, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, রাজশাহী মহানগর সভাপতি সুমিলা টুডু ও সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস।
উল্লেখ্য জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মারা যাওয়ায় পদটি শূন্য হওয়ায় এই কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গনেশ মার্ডি।