রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনে রাসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • প্রকাশ সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালনে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়সমূহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন।

সকাল সোয়া ১০টায় নগর ভবন সিটি হলে (এ্যানেক্স ভবন) আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়াও বাদ জোহর সোনাদীঘি জামে মসজিদসহ সকল জামে মসজিদে দোয়া মাহফিল এবং সুবিধাজনক সময়ে স্ব-স্ব উপসনালয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা। কর্মসূচির মধ্যে আরো রয়েছে মাসব্যাপি কালো ব্যাজ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত কোটপিন ধারণ।

এছাড়া ১৫ আগস্ট মহানগরীর চারটি গুরুত্বপূর্ণ মোড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গরীব ও দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। চারটি মোড়গুলো হচ্ছে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর, সাহেব বাজার জিরোপয়েন্ট, সিএন্ডবি ও ভদ্রা স্মৃতি অম্লান মোড়।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগর ভবনে ড্রপডাউন ব্যানার এবং সাহেব বাজার জিরোপয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের সামনে ও রেলস্টেশন এলাকায় বড় ওভারহেড ব্যানার টাঙানো হয়েছে। নগর ভবনের বিভিন্ন সড়কে কালো পতাকা টাঙানো হবে বলে রাসিক কর্তৃক জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin