নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি’র অন্তর্গত দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইনসান আলী বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। জেল থেকে বেড়িয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলার সদস্য রায়হানুল আলম রায়হানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
জেল থেকে বেড়িয়ে ইনসান আলী বলেন, তাঁকে সম্পূর্ন অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে গত বছরের ১৪ ডিসেম্বর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দামকুড়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে তাঁকে আটক করে নিয়ে যায়। এরপর তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন আদালত। তিনি বলেন, জেল জুলুম করে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা। শত বাধা, যন্ত্রনা ও নির্যাতন সহ্য করেও গনতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করে যাবেন বলে উল্লেখ করেন তিনি।