নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। রিপনকে গত বছরের ২২ডিসেম্বর নিজ এলাকা মালদা কলোনী এলাকা থেকে ডিবি পুলিশ রাতে রিপনকে আটক করে। পরে বিস্ফোরক মামলা দিয়ে তাঁকে জেল হাজতে পাঠায় পুলিশ।
রিপন বৃহস্পতিবার রাজশাহী জজ কোর্ট থেকে জামিন পান। আর শুক্রবার কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এসময়ে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে দিয়ে সংবর্ধনা জানান।