রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জাসাস’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরের সাংগঠনিক সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৭৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর মালোপাড়াস্থ্য দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং সুচিৎিসার জন্য বিদেশে প্রেরনের দাবীতে এবং জাসাসকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রম বেগমান করতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সংগীত শিল্পি ও ও সংগীত পরিচালক ইথুন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী এবং সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটু ওযগ্ম আহবায়ক মুহিব্বুলল হক রুবেল।
মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিলন, ভাস্কর ও সংগীত শিল্পি এম.আই.মিঠু, রাজশাহী মহানগর জাসাস নেতা সেলিম রেজা, রাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাসাস নেতা সামিউল ইসলাম এবং কবি, কলামিষ্ট ও সমালোচক এ্যাডভোকেট খুরশীদ আলম বাবু।
জাসাস নেতা এ্যাডভোকেট রজব আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ বিএনপি ও জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভা থেকে রাজশাহী মহানগর নব গঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানানো হয়। সেইসাথে জাসাস এর কমিটি গঠন এবং সামনের দিনে যে কোন আন্দোলন, সংগ্রাম এবং অনান্য কর্মসূচীতে অংশগ্রহন করে বিএনপিকে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন।


সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট ঈশা বলেন, জাসাস শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড করে বেড়ানোর সংগঠন নয়। মহান স্বাধীনতা যুদ্ধে সংস্কৃতি কর্মীদের বিশাল অবদান ছিলো। তারা বেতার কেন্দ্র থেকে বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতেন। তারা রক্ত গরম করা রণসংঘীত পরিবেশন করে বাংলার স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছিলেন।
তিনি আরো বলেন, বর্তমানে দেশকে বাকশালী আমলের ন্যায় এই সরকার পরিচালনা করছে। ডিজিটাল আইন করে মুক্তমনা মানুষদের কণ্ঠরোধ করে দিয়েছে। সাংবাদিকের কলম থামিয়ে দিয়েছে। দেশের মানুষ স্বাধীন হয়ে পরাধীনতার শৃংখলে আবদ্ধ হয়ে গেছে। এই বন্দিদশা থেকে দেশকে ও দেশের মানুষকে রক্ষা করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে রাজপথে নেমে সেই রক্তগরম করা রণসংগীত পরিবেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin