নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিষদ রাজশাহী জেলা কমিটি থেকে একযোগে ২৫জন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ ও করনীয় বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়ে জিয়া পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আবদুল কুদ্দুস ১৯ আগস্ট ২০২৩ ইং তারিখ জিয়া পরিষদ, রাজশাহী জেলা কমিটি বাতিল করেছে। সেইসাথে এই কমিটি দ্বারা গঠিত উপজেলা/থানা কমিটিও বাতিল ঘোষনা করা হয়েছে। বাতিলকৃত কমিটিকে জিয়া পরিষদের নামে কোন কার্যক্রম না করার জন্য অনুরোধ করা হয়েছে। আর এতে স্বাক্ষর করেছেন জিয়ার পরিষদের মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন।