বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জীবন বীমা কর্পোরেশন’র সুবর্ণজয়ন্তী উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জীবন বীমা কর্পোরেশনের ৫০বছর পূর্তিতে রাজশাহীতে সবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। জীবন বীমা কর্পোরেশন রাজশাহী আঞ্চলিক অফিস এর আয়োজনে অত্র অফিসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে কেক কেকে সুবর্ণজয়ন্তী পালণ করা হয়। এর পরে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ক্রেষ্ট দিয়ে সম্মানীত এবং বীমা গ্রাহকের নমুনীর হাতে মরোনত্তোর চেক প্রদান করা হয়।

এরপর আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক। সভাপতি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইয়াফেস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) আনিসুল ইসলাম, ম্যানেজার মনিমুল ইসলাম ও আনারুল হক।

এছাড়াও স্থায়ী সেলস্ ইনচার্জ আনোয়ারুল ইসলাম ও মাসুদ রানাসহ বিভিন্ন সেল্স এর উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসারগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন ম্যানেজার মোকছেদুল হক।

প্রধান অতিথি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রতিষ্ঠান গড়ে গেছেন। তৎকালীণ সব থেকে ভাল এবং ব্যবসায়ী সফল কয়েকটি বীমা কোম্পানীতে একত্রিত করে এই জীবন বীমা কর্পোরেশন নামে একটি রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠা করেন। সে থেকে অদ্যবধি সফলভাবে এই প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি আরো বলেন, সুস্থ্য সবল প্রতিটি মানুষের বীমা করা প্রয়োজন। বীমা করলে যেমন লভ্যাংশ পাওয়া যায়, তেমনি মরে গেলে তার পরিবার ডবল থেকে ত্রিশগুও টাকা পান বলে উল্লেখ করেন তিনি। দেশের ও পরিবারের স্বার্থে সুস্থ্য সবল প্রতিটি মানুষকে বীমা করার পরামর্শ দেন প্রধান অতিথি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin