বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

ডিপোতে আগুনের ঘটনায় ৪ দিনেও হয়নি মামলা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬৮৩ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের চার দিন পরেও কোনও মামলা হয়নি। কবে হবে তাও নির্দিষ্ট করে বলতে পারছে না পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ মঙ্গলবার (৭ জুন) বিকালে বলেন, ‘মামলার বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ডিপোর আগুনে দগ্ধ রোগীদের দেখতে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ফায়ার সার্ভিস ও সিআইডি পৃথকভাবে তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কারও বিরুদ্ধে অভিযোগ পেলে মামলা হবে।’

বিএম কনটেইনার ডিপো চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের মালিকানাধীন। সোমবার (৬ জুন) ডিপোর মালিকপক্ষ বিস্ফোরণ ও আগুনের ঘটনাকে নাশকতা বলে দাবি করে।

ডিপোর পরিচালক আজিজুর রহমান দাবি করেন, ‘এ বিস্ফোরণ নাশকতার কারণেই হয়েছিল। তা না হলে ডিপোতে আট থেকে নয়শ’ কনটেইনার ছিল, কোনোটাই বিস্ফোরিত হয়নি। একটা কনটেইনারে কেন বিস্ফোরণ ঘটেছে। এখানে নাশকতার বিষয়টি স্পষ্ট।’

তবে পরিবেশ অধিদফতর বলছে, ডিপো কর্তৃপক্ষের মিথ্যাচারের কারণে এত বেশি হতাহত হয়েছে। কারণ, অরেঞ্জ ক্যাটাগরির ছাড়পত্র নেওয়া হলেও ডিপোতে রেড ক্যাটাগরির রাসায়নিক পদার্থ ছিল। আর এই তথ্য ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট অন্য দফতরগুলোকে জানানো হয়নি। যে কারণে আগুনের ঘটনায় হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে। অনুমতি ছাড়া রেড ক্যাটাগরির রাসায়নিক রাখায় মালামাল ছাড়পত্র বাতিল করছে পরিবেশ অধিদফতর।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল ইসলাম বলেন, ‘রাসায়নিক না থাকার কথা বলে বিএম কনটেইনার ডিপো অরেঞ্জ ক্যাটাগরির ছাড়পত্র নিয়েছিল। কিন্তু রেড ক্যাটাগরির রাসায়নিক রাখায় ছাড়পত্র বাতিল করা হয়েছে।’

সীতাকুণ্ডে এ বিস্ফোরণে এ পর্যন্ত ৪৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে ফায়ার ফাইটার নিহত হয়েছেন ৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২৩০ জন। এরমধ্যে ১৫ জন ফায়ার সার্ভিসের এবং পুলিশের সদস্য আহত হয়েছেন ১০ জন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin