শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে কবি শামীম হোসেন

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কবি শামীম হোসেন। গত ৬ নভেম্বর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কবি শামীম হোসেনের রক্তের প্লাটিলেট প্রতিদিনই আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

চিকিৎসকেরা জানান, একজন সুস্থ মানুষের রক্তের প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ পর্যন্ত। তবে কবি শামীম হোসেনের রক্তের প্লাটিলেট কমতে কমতে ৮ হাজারে নেমে এসেছে। বৃহস্পতিবার রক্তের নমুনা পরীক্ষায় প্লাটিলেটের এই মাত্রা পাওয়া গেছে।

এর আগে গত সোমবার হাসপাতালে ভর্তির দিন তাঁর রক্তে প্লাটিলেট ছিল ৮৪ হাজার। পরদিন মঙ্গলবার তা ৪৬ হাজারে নেমে আসে। এর পরদিন বুধবার ১৮ হাজারে নেমে আসে। এর পরের দিন বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় দেখা যায় প্লাটিলেট নেমেছে ৮ হাজারে।

কবি শামীম হোসেন দুই দশকের অধিক সময় আত্মমগ্ন রয়েছেন কবিতাধ্যানে। পাশাপাশি সাংবাদিকতা করেন। শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’ সম্পাদনা করেন তিনি। ২০১৫ সালে তিনি তাঁর ‘ধানের ধাত্রী’ গ্রন্থের জন্য কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পান। এছাড়া ২০১৭ সালে ‘ডুমুরের আয়ু’ গ্রন্থের জন্য বিশাল বাংলা সাহিত্য পুরস্কার অর্জন করেন। তিনি রাজশাহীর সাহিত্য সংগঠন কবিকুঞ্জ এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য।

কবি শামীম হোসেনের সুস্থতা কামনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামানিক, সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ অন্যান্যিে তাঁর সুস্থতা কামনা করেছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin