নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বসবাসরত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাবাসীদের নিয়ে নাচোল উপজেলা সমিতি, ঢাকা গঠিত হয়। শুক্রবার রাতে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমানকে সভাপতি এবং ফ্রেন্ডস ওভারসিস প্রতিষ্ঠানের পার্টানার সাফির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট এই সমিতি গঠণ করা হয়। শুক্রবার বিকেলে ঢাকার বড় মগবাজারে গ্র্যান্ড প্লাজায় নাচোল সমিতি গঠনের লক্ষে সুধিজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের সাবেক সচিব একরামুল হক ও সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি মাসুদ রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম জেন্টু, ব্যবসায়ী দুরুল হোদাসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাফির উদ্দিন।
এদিকে অনুষ্ঠানের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মু. জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময়ে তিনি ঢাকায় একখন্ড নাচোল গড়ে তোলার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সেইসাথে সর্বদা পাশে থাকার অঙ্গিকার করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২১সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের লক্ষে ৯জনকে নির্বাচিত করা হয়।
তারা হলেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জেন্টু, কোষাধ্যক্ষহিমা ইন্টারন্যাশন্যালের পার্টনার রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর কবির সিদ্দিক নয়ন এবং কার্যনির্বাহী সদস্য পদে দুরুল হোদা, আমিনুল ইসলাম বকুল, শফিকুল ইসলা¥ শফিক ও আতাউর রহমান তোতা।
সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় বসবাসরত নাচোল উপজেলাবাসীর বিপদে-আপদে এবং তাদেও কল্যাণের লক্ষে এই সমিতি গঠন করা হয়েছে। মোট ২১জনের মধ্যে ৯জন সমিতির বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। বাঁকী ১২টি পদ দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে উল্লেখ করেন তিনি।