নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা করেছে বিএনপি। অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধীদলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সকল রাজবন্দির মুক্তির এক দফা আন্দোলনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে রাজশাহী জেলা ও মহানগর তাঁতী দলের আয়োজনে রোববার বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ। রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনির সভাপতিত্বে এবং রাজশাহী জেলা তাঁতীদলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এম মুহিব খান, মজিবুর রহমান, মাজহারুল ইসলাম, সুজন আহমেদ, জিয়াউর রহমান জিয়া, গোদাগাড়ী উপজেলা তাঁতীদলের আহবায়ক বুলু মেম্বর, পবা উপজেলা আহবায়ক বাবু হোসেন, চারঘাট উপজেলা সভাপতি মোহন, সাধারণ সম্পাদক গনি, পবা উপজেলা তাঁতীদল সদস্য সচিব রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লালু, সদস্য সচিব আজিজ, ও বিপ্লবসহ অনান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ ঢাকার মহাসমাবেশ সফল করতে সকল প্রকার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সকল বাধা অতিক্রম করে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন।