বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

তফসিল বাতিল ও অবরোধের সমর্থনে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তফশিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত এই তফসিল বাতিল ও বিএনপি’র ডাকা অবরোধের সমর্থনে রাজশাহী চাপাই নবাবগঞ্জ মহাসড়কে বৃহস্পতিবার রাজশাহী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল আলম রায়হান ও রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনির নেতৃত্ব রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হাড়ুপুর মোড়ে বেলা ১১ টায় এই অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল থেকে তারা এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচন তফশিল বাতিলের জন্য নানা প্রকার স্লোগান দিতে থাকেন। সেইসাথে অবরোধের পক্ষে সমর্থন জানিয়ে জনগণকে রাস্তার নামার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin