বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

তানোরে আদিবাসীদের মধ্যে কাবিউস সংস্থার বিনামূল্যে বকনা গরু বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে তালন্দ গ্রামে ১০জন হতদরিদ্র মাঝে বৃহস্পতিবার দশটি বকনা বকনা গরু বিতরণ করা হয়। কাকন বহুমখি উন্নয়ন সংস্থা (কাবিউস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে কাবিউস এর নির্বাহী পরিচালক মধুসুদন মৈত্র।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালন্দ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইসরাফিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালন্দ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড.মখলিছুর রহমান, সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা, আইডিয়াল কলেজ রাজশাহী সৈবুর রহমান, কাবিউস সহকারী পরিচালক দেলোয়ার হোসেন এবং কাবিউসের সমন্বয়কারী আব্দুর রশিদ।

প্রধান অতিথি বলেন, কাবিউস শুধু ঋন কার্যক্রম পরিচালনা করে না। তারা নানা ধরনের সামাজিক কাজ ও বিনা শর্তে এবং বিনামূল্যে অসহায় আদিবাসী পরিবার গুলোকে অর্থনৈতিক সমস্যা দূর করে স্বাবলম্বী করে তুলতে তাদের মধ্যে ভেড়া ও বকনা গরু বিনামূল্যে বিতরণ করে আসছে।

এই সকল গৃহপালিত পশুগুলো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্তৃক সারাদেশে বিনামুল্যে প্রদান করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র অসহায়দের স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রাপ্ত বকনা গরু বিক্রি না করে লালন পালন করার পরামর্শ দেন। বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ আদিবাসী নারীদের হাতে এই বকনা গরু তুলে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin