নিজস্ব প্রতিবেদক: রাজশাহী তানোর উপজেলার কাজীপাড়া গ্রামে বীজ বপন কেন্দ্রিক উৎসব ” এর:” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে ও অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি নির্বাহী সদস্য সুবোধ চন্দ্র মাহাতো। এছাড়া শিল্পী নরেন মুরমু ও গ্রাম প্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তরা বলেন, দেশীয় ইতিহ্য ও কৃষি নির্ভর সংস্কৃতিতে এ উৎসবের যথার্থতা রয়েছে। যা ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ এখনও ধরে রেখেছে। এই সংস্কৃতি ধরে রাখতে এবং পালনে সহায়তা করার অত্র একাডেমিকে ধন্যবাদ জানান তারা। সেইসাথে ক্ষুদ্র নৃগোষ্ঠির সকল সম্প্রদায়েঢর হারানো সংস্কৃতি পুণরুদ্ধার এবং চলমানগুলে লালন ও পালন করতে সহায়তা করার অনুরোধ করেন তারা। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন কাজীপাড়া আদিবাসী শিল্পীগোষ্ঠী।