রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

তানোরের সমাসপুরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার সমাসপুর একতা সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী সমাসপুর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে এই টুর্নামেন্টে গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং তানোর-গোদাগাড়ী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাসী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিলেও বিশেষ কারনে তিনি উপস্থিত না হতে পেরে দু:খ প্রকাশ করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।

এদিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম হীরক। উদ্বোধনী বক্তব্যে হীরক বলেন, যুব সমাজ আজ নেট দুনিয়ায় বুধ হয়ে পড়েছে। এর ফলে তারা ঘর থেকে বেড়িয়ে খেলাধুলা ও বন্ধুদের নিয়ে একটি নির্দিষ্ট সময়ে আড্ডা দিতেও ভূলে গেছে। এতে কওে তাদের শরীরিক বৃদ্ধি এবং মেধা বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এ অবস্থা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে সারা বছর ব্যাপি বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে। এতে করে যুব সমাজ যেমন মাদক, সন্ত্রাস ও দেশদোহী কাজ থেকে বিরত থাকবে, তেমনি তাদের শফিক মেধাবিকাশ ও সুস্থ্য শরীর গঠন হবে। আর এই ধরনের টুর্নামেন্ট আয়োজনে আগামীতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাসপুর একতা সংঘের সভাপতিত্ব জাহাঙ্গীর আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, মাহাফিজুর রহমান মাহফুজ, তানোর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, তানোর পৌর ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আছেন ইসতিয়াক (রাব্বি), মানিক, উজ্জল (টুটন), খোকন, শিখন, বিক্রম, রাকিব, অন্তর, সজিব, রাহিন, তুহিন ও অমিত।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin