বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

তালাইমারি হতে কল্পনা সিনেমা হল মোড় পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন

  • প্রকাশ সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরবাসীর বহুল প্রতীক্ষিত তালাইমারি মোড় হতে কল্পনা সিনেমা হল মোড় (স্বচ্ছ টাওয়ার) পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও প্রকল্পের আওতায় সড়ক প্রশস্ত ও উন্নয়ন কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।

পরিদর্শনকালে রাসিকের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, শামসুজ্জামান রতন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হয়েছে। আলোকায়নের জন্য সড়কটিতে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin