নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তুরস্কের বরেণ্য বুদ্ধিজীবী আহমেত জোশকুলায়দিনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর এক অভিজাত কমিউনিটি সেন্টারে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি রাজশাহীর আয়োজনে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
রাজশাহী মহানগর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বর্তমানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড.আবদুল খালেক।
তিনি বলেন, কামাল আতাতকের জীবন দর্শন অনুসরণ করেছি। আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। তুরস্কের সাথে আমাদের সম্পর্কে ভালো। মুক্তিযুদ্ধের আদর্শের বিশ্বাসীরা কখনো পরাজয় বরণ করে না। তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে আরো বেশি ভাবের আদান প্রদান করা উচিত। ঘাতক দালাল নির্মুল কমিটির এই ধরণের আয়োজনের ভয়সী প্রসংশা করেন। এই ধরনের ব্যক্তিকে সংবর্ধনা দেয়ার জন্য ঘাতক দালাল নির্মুল কমিটিকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য সাইদ রায়হান, রাজশাহী জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল ও রাজশাহী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায় প্রমুখ।