বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে অর্থ, র‌্যাক ও টেবিল প্রদান করলো রাজশাহী কোর্ট কলেজ

  • প্রকাশ সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কোর্ট কলেজ কর্তৃপক্ষ রাজশাহী ‘দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে’ শনিবার বেলা ১১টার দিকে দশ হাজার টাকার চেক, একটি টেবিল ও একটি বই র‌্যাক উপহার হিসেবে পাঠাগারের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট কলেজের গভর্ণিং বডির সভাপতি এবং দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারের সভাপতি মনোয়ার হোসেন সেলিম, রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, এ কে মাসুদ, আলহাজ্ব সাইদুর রহমান, শাহাদত হোসেন, কলেজ শিক্ষক হাসানুজ্জামান ও আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে পাঠাগারের উন্নয়ন ও পাঠক বৃদ্ধির জন্য বিস্তারিত আলোচনা হয় এবং পাঠাগারের উন্নয়ন সহ বই প্রদানের জন্য এলাকাবাসী তথা রাজশাহীবাসীর প্রতি আহবান জানান এবং পাঠাগারের পক্ষ হতে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য চলতি বছরের ১২ জুলাই সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী কোর্ট এলাকায় দিগন্ত প্রসারী সংঘ ভবনে দিগন্ত প্রসারী সংঘ পাঠাগার এর উদ্বোধন করেন এবং রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সুধীজনকে পাঠাগারের উন্নয়নের জন্য সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin