বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

দিনের আলো হিজড়া সংঘের আন্তর্জাতিক নারী দিবস পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার নানা আয়োজন এবং নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নিয়ে অতিথিবৃন্দ কোর্ট শহিদ মিনারের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসক কার্যালয়ে যেয়ে শেষ করেন। এই শোভাযাত্রায় দিনের আলো হিজড়া সংঘের সদস্যরা আলাদা ব্যানার নিয়ে অংশগ্রহন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা, সাধারণ সম্পাদক ও রাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা ও সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি। এরপর তারা আলোচনা সভা করেন। আলোচনায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin