শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

দুইযুগ পর এমপিওভূক্ত হলো ডাঙ্গেরহাট মহিলা কলেজ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের ডাঙ্গেরহাট মহিলা কলেজ দীর্ঘ ২৩ বছর পর এমপিও হলো। এনিয়ে শিক্ষক-কর্মচারি ও মানেজিং কমিটির সদস্য, শিক্ষানুরাগী ও শুভাকাঙ্খিদের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। কলেজটি ২০০০ সালে স্থাপিত হয়। কিন্তু এমপিওভুক্ত হলো ২০২৩ সালের ১৭ অক্টোবর। এব্যাপারে কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম বলেন, কলেজটি এমপিওভূক্ত হওয়ায় লেখাপড়ার গতি আরো বেড়ে যাবে। এতদিন প্রতিষ্ঠানটি এমপিও না হওয়ায় শিক্ষাদান অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। মানবিক কারনে অনেককিছু ছাড় দিয়ে চলতে হয়েছে। এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক-কর্মচারির কোন ধরণের গাফিলতি করার সুযোগ থাকবে না।
এদিকে কলেজের ব্যবস্থাপনা পরিষদ, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, হুজরীপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কাজে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ, বর্তমানে কলেজের শিক্ষার্থী রয়েছে ২১৭ জন। বিভিন্ন বিভাগে ২৫জন শিক্ষক ও ১২জন কর্মচারী রয়েছে। তবে শিক্ষার্থীর উপস্থিতি বেশি থাকলেও ক্লাসরুম ঘুরে দেখা যায় বসার জায়গার সংকট। শ্রেণিকক্ষে পর্যাপ্ত বসার বেঞ্চ নেই।

এদিকে অধ্যক্ষ ও শিক্ষকদের অফিস কক্ষে চেয়ার, টেবিলসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়ক সামগ্রীও নেই। এমতবস্থায় স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনের নিকট কলেজের সুউচ্চ ভবন, শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ ও খেলাধুলার সামগ্রী, অধ্যক্ষ ও শিক্ষকদের অফিস কক্ষসহ প্রয়োজনীয় সহায়ক সামগ্রী দেওয়ার জোর দাবী জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও কলেজের ব্যবস্থাপনা পরিষদ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin