রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে অটোরিক্সা দিলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী মহানগরীতে দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুম দুখু বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ^াস ও ছেলে রাজ বিশ^াসের হাতে অটোরিক্সার চাবি তুলে দেন। জীবিকা নির্বাহের অবলম্বন পেয়ে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুখু বিশ্বাসের পরিবার।

উল্লেখ্য, গত ২৩ জুন মহানগরীর সাগরপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করার দুর্ঘটনায় মারা যান দুখু বিশ্বাস (৫০)। ড্রেন নির্মাণের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান খালেদ মোহাম্মদ সেলিম। কর্মরত অবস্থায় নির্মাণ শ্রমিক মারা যাওয়ায় তার পরিবারকে সহযোগিতার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন রাসিক মেয়র। সে মোতাবেক অটোরিক্সাটি সরবরাহ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

অটোরিক্সা প্রদানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin