মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর যৌথ আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে তিনমাস মেয়াদী দুটি কোর্সে ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে কোর্স সমাপনী সনদ প্রদান করা হয়। সেইসাথে শোকাবহ আগস্ট স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নেসকো ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) যৌথ উদ্যোগে ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ প্রদানের প্রশংসনীয় মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সারাদেশে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় সম্পৃক্ত করা এবং তাদেরকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে।

এসব জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে আনতে প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন। এটি অনেকটাই সফল হয়েছে। আমাদের নানা সংকট ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে নজর রাখেন, এটি আমাদের বড় পাওয়া।

রাসিক মেয়র আরো বলেন, সবাইকে সাথে নিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে স্বপ্ন দেখে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। মঞ্চে উপবিস্ট উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, বক্তব্য দেন ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর চীফ এ্যাডভাইজার ড. আব্দুল লতিফ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর খায়রুল আজম। সঞ্চালনায় ছিলেন নেসকোর স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রকল্পের পরিচালক শিরিন ইয়াসমিন। অনুষ্ঠানে নেসকোর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin