মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দৃষ্টিনন্দন কালিপুকুর পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীর ২৩ নং ওয়ার্ডের বোসপাড়া কালি পুকুর সংরক্ষণ, উন্নয়ন ও সৌন্দর্য্যবর্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কালি পুকুরের উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে অত্র এলাকাবাসীর সাথে কথা বলেন মেয়র।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫ লাখ টাকা ব্যয়ে পুকুরের চারপাশে ২৪০ মিটার প্রটেকশন ওয়াল এবং রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া ৪৫ লাখ টাকা ব্যয়ে পুকুরের চারপাশে সহ সংলগ্ন এলাকায় ৫৫০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। সৌন্দর্য্যবর্ধনে পুকুরপাড়ে গ্রাফিটি করা হয়েছে। সংরক্ষণ ও উন্নয়নের পর দৃষ্টিনন্দন হয়েছে কালি পুকুর।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin