রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেড় হাজার নারী কর্মী সক্রিয় কাজ করছে রাসেলের পক্ষে

  • প্রকাশ সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে প্রার্থী ও তাদের সমর্থক ও কর্মীরা প্রচার প্রচারনায় আরো ব্যস্ত হয়ে পরছেন। এই উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক রাসেল জামান।
রাসেল জামানের পক্ষে পুরুষের পাশাপাশি দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রায় দেড় হাজারেও বেশী নারী কর্মী। তারা ওয়ার্ডের প্রতিটি পাড়ায় যাচ্ছেন এবং টিফিন কেরিয়ার মার্কায় ভোট প্রার্থনা করছেন। ববি, পিয়ারী, সুরভী ও লাবনীসহ আরো অনেকে বলেন, তারা নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তারা বলেন, যে পাড়াতেই তারা যাচ্ছেন, সে পাড়াতেই টিফিন কেরিয়ারের জয়জয়কার শুনতে পাচ্ছেন। বেশীরভাগ ভোটার রাসেল জামানকে ভোট প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের সাথে মহল্লার অনেক নারী প্রচারে নেমে পড়ছেন। সে থেকে তারা আসা করেন এই উপনির্বাচনে টিফিন কেরিয়ারে জয় অবশ্যই হবে। নারী কর্মীরা সবাই রাসেল জামানকে ভোট দিয়ে বিজয়ী করে অত্র ওয়ার্ডের উন্নয়ন করার সুযোগ দিতে ওয়ার্ডবাসীর দোয়া ও ভোটারদের ভোট দেয়ার অনুরোধ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin