নিজস্ব প্রতিবেদক: পনের কোটি একচল্লিশ লক্ষ সাত হাজার সাতানব্বই টাকা ব্যায়ে দ্রুত এগিয়ে চলছে রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কার্যালয়ের নির্মাণ কাজ। নগরীর লক্ষ্মীপুরের ডায়াবেটিক হাসপাতালের বিপরীতে নির্মিত হচ্ছে এই ভবন। রাজশাহী মহানগর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে রাজশাহী সিটি কর্পোরেশন এটা বাস্তবায়ন এবং বিসমিল্লাহ বর্ষণ এন্ড কোং এই ভবনের নির্মাণ কাজ করছেন। এতে ব্যায় ধরা হয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে এই ভবন নির্মিত হচ্ছে।
রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি দশতলা ভবন হবে। এর মধ্যে ৬নং ওয়ার্ড কার্যালয় হবে। সেইসাথে থাকবে একটি অত্যাধনিক কমিউনিটি সেন্টার। এরপর অন্যান্য তলায় বাণিজ্যিক সেন্টার হবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ৬নং ওয়ার্ডবাসী শাহীন, হেদায়েতুল ইসলাম, মনিরুল ইসলাম ও ফয়সালসহ আরো অনেকে বলেন, স্থায়ীভাবে ওয়ার্ড কার্যালয় হওয়াতে জনগণের দীর্ঘদিনের সমস্যা দূর হলো। তারা আরো বলেন, অতিতে যিনি যখন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাঁরা ইচ্ছামত নিজ নিজ পাড়ায় ওয়ার্ড কার্যালয় করেছেন। কার্যালয়ের সাথে সাথে জনগণকেও ঘুরপাক ক্ষেতে হতো বলে জানান তারা। এই সমস্যা থেকে তারা মুক্তি পেতে যাচ্ছে বলে জানান ওয়ার্ডবাসী।