বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

‘ধারাবাহিক গল্প বলা’ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিভাগীয় প্রথম পবার ঐশি

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজশাহীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২৩ রাজশাহী বিভাগীয় পর্যায়ে ‘ধারাবাহিক গল্প বলা’ বিষয়ে খ-বিভাগে প্রথম স্থান অর্জন করেছে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ওয়াছিয়া খানম ঐশি। ঐশি রাজশাহীর পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন ও রুমা খাতুন দম্পতির দ্বিতীয় মেয়ে।
জানা যায়, বহু গুণে গুণী ওয়াছিয়া খানম ঐশি এর আগেও রচনা (খোকা থেকে মুজিব), একক অভিনয়, কবিতা আবৃতি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় একাধিকবার উপজেলা পর্যায়ে পুরস্কৃত হওয়ার গৌরব অর্জন করেছে। ওয়াছিয়া খানম ঐশি গত ৭ ও ১৪ জুলাই ২০২৩ সালে ‘ধারাবাহিক গল্প বলা’ বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ে খ- বিভাগে প্রথম হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin