সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন

ধ্বংসযজ্ঞ যেন কেউ না করতে পারে সেদিকে নজর রাখতে হবে: মিলন

  • প্রকাশ সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অনেক রক্ত ও অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর স্বাধীনতা আনতে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনগণকে আত্মত্যাগ করতে হয়েছে। স্বৈরাচার, ফ্যাসিস্ট ডামি সরকারের সাবেক প্রধানমন্ত্রী অনেক রক্ত খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশকে ধ্বংস করে, দেশের টাকা লুটপাট করে দেশকে অর্থনৈতিক শূন্য করে চলে গেছে।
বুধবার দুপুরে ভুবনমোহন পার্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা বলেন। তিনি বলেন, দেশ এখন একটা চরম সময় পার করছে। আর এই সুযোগে এক শ্রেণির মানুষ লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। কোনভাবেই এটা কাম্য নয়।

তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীসহ জেলার সকল এলাকায় যেন কোন সন্ত্রাসী কিংবা স্বার্থান্বেশী ব্যক্তি নিজেদের ফায়দা লুটতে না পারে সেদিকে কঠোর নজার রাখার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি নেতাকর্মীদের আহ্বান জানান মিলন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin