নিজস্ব প্রতিবেদক: ক্ষুুদ্র নৃতাত্তিক জাতিগোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের দাশায় নৃত্য প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁর পত্নিতলা উপজেলার দীবর দিঘী গ্রামে শুক্রবার সকাল ১০টা হতে বিকেল পর্যন্ত রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে এবং পত্নীতলা থানা পারগানা বাইশি,কারিতাস ও আই আই এল বাংলাদেশ সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ জামান, উপজেলা নির্বাহী অফিসারের স্বামী তোজাম্মেল হক, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সুশেন কুমার স্যামদুয়ার, শেলি প্রিসিল্লা বিশ^াস, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, পত্নীতলা উপজেলা পারগানা লুইস সরেন, সম্পাদক বাবু যোসেফ হেম্ব্রম, সহ-পারগানা ইগ্নোসিউস হেম্ব্রম, সমাজসেবক ও ওরাও সমাজপতি সুধীর তীরকি ও যতীন টপ্পো এবং কারিতাস এরিয়া ম্যানেজার ওসান্না হাসদা ও কারিতাস পত্নীতলা উপজেলা সিএমএলআরপি প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হক। এছাড়া অত্র এলাকার সাঁওতাল সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠি জাতির রয়েছে বর্নাঢ্য ঐতিহ্য। তাঁরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এই সরকার ক্ষুদ্রনৃগোষ্ঠির পঞ্চাশটি জাতিকে স্বীকৃতি দিয়েছেন। শুধু তাই নয় তাদের অধিকার সংরক্ষণ এবং কর্মক্ষেত্রে প্রবেশে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, এই সম্প্রদায় ঐতিহ্য ও সংস্কৃতি সমৃদ্ধ সম্প্রদায়। তাঁদের সমস্ত সংস্কৃতি চর্চা, লালন, পালন ও সংরক্ষণসহ হারানো সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি নামে আদালা প্রতিষ্ঠান করে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই সম্প্রদায়ের হারানো ও চলমান সংস্কৃতিগুলো ধরে রাখা এবং চর্চায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভাপতি বলেন, আদিবাসীদের অনেক সংস্কৃতি চর্চা না করার কারনে হারিয়ে গেছে এবং কিছু কিছু হারিয়ে যেতে বসেছে। এসব সংস্কৃতি পুনরুদ্ধার ও সংরক্ষণ এবং চলমান সংস্কৃতিগুলো যেন সময়ের বিবর্তনে হারিয়ে না যায় তারজন্য রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি নিরলসভাবে কাজ করে চলছে। তিনি আরো বলেন, অত্র একাডেমি যেমন আদিবাসীদের পাশে আছে তেমনি আদিবাসী সকল সম্প্রদায়ের জনগণকে তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা ও চর্চা করা জন্য এগিয়ে আশার পরামর্শ দেন তিনি। শেষে সঁওতাল শিল্পিদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।