বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নওগাঁয় সাগরিকাকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলার মান্দা থানার ভারশোঁ ইউনিয়নবাসীর পক্ষ থেকে সুলতানা আহমেদ সাগরিকাকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ১৯,২০ ও ২১নং ওয়ার্ড হতে তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারশোঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
সংবর্ধনা পেয়ে অনুভূতি জানাতে গিয়ে সাগরিকা বলেন, তিনি একজন পিছিয়ে পরা তৃতীয় লিঙ্গের মানুষ। বর্তমান সরকার তাদের স্বীকৃতি দেয়ায় তিনি আজ নির্বাচনে অংশগ্রহন করতে পেরেছেন। নির্বাচনে অংশগ্রহনের কথা শুনে অত্র ওয়ার্ড সমুহের জনগণ তাঁকে সাদরে গ্রহন করনে। সেইসাথে মিডিয়া তাঁকে সামনে আসার পথ সুগম করে দেয়। রাজশাহীর প্রতিটি মিডিয়ার কর্মীগণ তাঁকে সার্বিক সহযোগিতা করেন। সেইসাথে জনগণ তাঁর হয়ে স্বতস্ফুর্তভাবে মাঠে নামেন এবং ভোটারের নিকট ভোট প্রার্থনা করেন। তারই ফলশ্রুতি আজ তিনি কাউন্সিলর।
তিনি আরো বলেন, তাঁকে ভারশো ইউনিয়নবাসীর পক্ষ থেকে সে সম্মান দেয়া হলো তিনি তা কোনদিন ভূলবেন না। তিনি ভারশোঁবাসী ও অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজু ও মাহফুজুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সোনিয়া ও সাথি। এছাড়্ওা অত্র ইউপি সদস্যগণ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin