বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার রাতে মহানগরীর সপুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবৈধ ও ডামি সরকারের আজ্ঞাবহ বাহিনী কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় কারাবরণকারী বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও এই ডামি সরকারের পতনের আন্দোলনে করণীয় বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও জেলা বিএনপি’র সদস্য সাবেক মেয়র শেখ মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন,কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক, শরিফুল ইসলাম শরিফ।

এছাড়াও নওহাটা পৌর ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক কামাল হোসেন, ৫ নং ওযার্ড বিএনপি নেতা হেফাজ উদ্দিন,৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসিবুর, ৭ নং সভাপতি বিএনপি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল বারি, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ডনি, নওহাটা পৌর যুবদলের সাবেক আহবায়ক সুজন মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক মিজান, আজাদ সরকার, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট, পিটার যুবনেতা বাবুল হোসেন যোবায়ের খসড়ু,আকতারুল আতা মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন, সচিব গোলাম রাব্বানী,তাঁতী দল নেতা আব্দুর গফুর ও সাজ্জাদ হোসেন, নওহাটা পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রহমান, সচিব ফায়সাল কবির, ছাত্রনেতা সাব্বির,দেলোয়ার, সুমন ও টিটুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin