রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওহাটা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আজ ২১ ডিসেম্বর নওহাটা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে শনিবার সকাল ৯টায় নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মাঠে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও জেলা বিএনপি’র সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার। এছাড়াও আরো উপস্থিত থাকবেন- নওহাটা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মহসিন, নির্বাচন কমিশনার সাইদুর রহমান মন্টু, নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন রাজু। কাউন্সিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন- নওহাটা পৌর বিএনপির আহবায়ক ও (সাবেক) পৌর মেয়র শেখ মকবুল হোসেন।

উল্লেখ্য, শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নওহাটা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে মোট ৬৩১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। এই সম্মেলন উপলক্ষে সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

এবারে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন ১নং ওয়ার্ড থেকে রফিকুল ইসলাম (ছাতা), মামুনুর সরকার জেড (ঘোড়া), শফিকুর রহমান শরিফ (তালা), এমদাদুল হক(সিলিংফ্যান), ২নং ওয়ার্ড থেকে মোর্তজা আলী (মটরসাইকেল), ৪নং ওয়ার্ড থেকে নাজিম উদ্দিন (মাছ), ৮নং ওয়ার্ড থেকে শেখ বকুল হোসেন(চেয়ার) ও আব্দুল হামিদ (আনারস)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ১নং ওয়ার্ড থেকে রাকিবুল ইসলাম (দোয়াত কলম) ও মাহবুব আলম সুমন (ফুটবল), ৩নং ওয়ার্ড থেকে মো. মনির হোসেন (আম) এবং ৪নং ওয়ার্ড থেকে মফিজ উদ্দিন (মোরগ)।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ১নং ওয়ার্ড থেকে তৈয়বুর রহমান সুমন (কলম) ও মানিক (টিউবওয়েল), ৩নং ওয়ার্ড থেকে রায়হানুল আলম (কাপপিরিচ), ৭নং ওয়ার্ড থেকে ফজলুল হক (ঘড়ি), ৮নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান (আপেল) ও ৯নং ওয়ার্ড থেকে সাইদুর রহমান (মই)।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin