নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ ইন্তেকাল করেছেন। এ সময়ে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি রোববার ভোর ৬টায় নিজ বাসভবন মধুসুদনপুরে ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন থেকে নানা রোগে ভুগছিলেন। মুত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে,নাতী-নাতনী ও আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ যোহর একই গ্রামের পারিবারিক গোরস্থানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে একই কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী জেলা আহবায়ক কমিটির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়ার আলহাজ্ব শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুল, বড়গাছী ইউপি সাবেক চেয়ারম্যান সোহেল রানা, নওহাটা পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লা ও সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীম আত্মীয়স্বজন ও এলাকাবাসী।