রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওহাটা মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদিরপুর একাদশ

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার নওহাটায় শুক্রবার দিনব্যাপী ‘মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে বিদিরপুর একাদশ চ্যাম্পিয়ন ও পিল্লাপাড়া একাদশ রানার্স-আপ হয়েছে। মহানন্দখালী নিউ টিম’ এর আয়োজনে ও নওহাটা পৌর যুবলীগের সদস্য তাজিম আলী মিলন এর সহযোগিতায় নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ। নওহাটা পৌর যুবলীগের সদস্য তাজিম আলী মিলন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ ও নওহাটা পৌর আ’লীগের সভাপতি আজিজুল হক, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-২ দিদার হোসেন ভুলু, নওহাটা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম আশরাফ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin