বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নগরীতে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নরেশ চাকমা, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ডিবি) সামসুন নাহার।

এছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মোকছেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনসহ রাজশাহী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮টি জেলার ১৬টি কলেজ অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় জেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজ ও নওহাটা সরকারি ডিগ্রি কলেজ প্রতিদন্দিতা করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin