রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল সুপারভাইজারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু জানান, নাগরিক সেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিস্কার-পরিচ্ছন্নতা, ড্রেন, রাস্তা নির্মাণ, মশক নিধন, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষাসহ সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করে থাকে এ প্রতিষ্ঠানটি। রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম দেশের সর্বত্র। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এ নগরীর পরিবেশের উন্নয়নের।

তাঁর গতিশীল নেতৃত্বে এ নগরীর উন্নয়নসহ সকল কাজ এগিয়ে চলেছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের স্বপ্ন এ নগরীর উন্নয়ন। তাঁর সেই পূরণে সকলকে একযোগে কাজ করতে হবে। তবেই আমরা এ নগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারব। পরিচ্ছন্ন কাজে নিয়োজিত সকলকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন পরিদর্শক মোফাজ্জল হোসেন, পরিচ্ছন্ন পরিদর্শক শাহীন রেজা, রেজাউল করিম ী ইকবাল হোসেন ডেভিডহর কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin