নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাইবটতলা আদিবাসী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৫বার্ষিকী সাধারণ সভা ও নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। শনিবার সকাল ১০টায় নবাইবটতলা মিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সামুয়েল বাস্কে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাইবটতলা আদিবাসী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপদেষ্টা ও নবাইবটতলা ধর্মপল্লীর পাল পুরোহিত রেভা: ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার প্রেরনা চিসিম, স্বপন মার্টিন পিউরিফিকেশন, কালব্ এর ব্যবস্থাপক মহুরুল আলম, সাংবাদিক ফজলুল করিম বাবলু, দেওপাড়া ইউপি সাবেক সদস্য ও বোর্ড কমিটির সাবেক সদস্য কস্তান্তিনা হাঁসদা ও এডভোকেট মামুন অর রশিদ বাবু। এছাড়াও অত্র ক্রেডিট ইউনিয়েনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় বিগত দিনের আয় ব্যায় হিসাব প্রদান করা হয়। সেইসাথে এই ইউনিয়নকে আরো কার্যকরী ও গতিশীল করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন সদস্য ও উপস্থিত অতিথিবৃন্দ। শেষে চলমান কমিটিকে ভেঙ্গে দিয়ে নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। নতুন কমিটিতে চেয়ারম্যান হলেন সামুয়েল বাস্কে, ভাইস চেয়ারম্যান কস্তান্তিনা হাঁসদা, সাধারণ সম্পাদক পিনুশ মারান্ডী, ট্রেজারার মেরিনা হাঁসদা, পরিচালকগণ যথাক্রমে মার্টিন বিশ^াস, শান্তিনা হেম্ব্রম, গোলাপী সরেন, যোসেফ মুর্মু, গাব্রিয়েল গনেশ মিনজ, অলিভিয়া বিশ^াস, প্রসেনজিৎ মারান্ডী ও আরতি সরেন।
এদিকে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, প্রার্থনা ও উদ্বোধনী নাচ পরিবেশণ করা হয়। সেইসাথে উদ্বোধনী বক্তব্য রাখেন সামুয়েল বাস্কে।