বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি মতিহার থানার পানি ও স্যালাইন বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পক্ষ কালের অধিক সময় ধরে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীতে চলছে তীব্র তাপদাহ। এই তাপদাহে সকল ধরনের প্রানী কষ্ট করছে। সব থেকে বেশী সমস্যায় আছে খেটে খাওয়া মানুষগুলো। এই মানুষগুলো সকাল থেকে রাত অবধী রাস্তায় কাজ করছে। কেউ চালাচ্ছে রিক্সা-ভ্যান, অটোরিক্সা ও ছোটবড় যানবাহন। কেউ আবার কাজ করছে নগর উন্নয়নে, কেউ ভাঙ্গছে ইট ও পাথর, করছে নানা ধরনের কাজ। এই তীব্র গরমে ঐ সকল মানুষদের কিছুটা স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি মতিহার থানার নেতৃবৃন্দ।

অত্র কমিটির মতিহার থানার আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর মহানগরীর বিনোদপুর বাজারে ঐ সকল খেটে খাওয়া মানুষের মধ্যে বোতল পানি ও স্যালাইন বিতরনের সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন এবং বিভাগ ও মহানগর কমিটির অর্থ সচিব আলমগীর হোসেন।

এছাড়াও মতিহার থানা কমিটির খলিলুর রহমান, সচিব বদিউজ্জামান বাদল, চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান, শাহ্ মখ্দুম থানার সভাপতি শেখ শাদিসহ মতিহার থানা কমিটির অন্যান্য সদস্য ও সকল কিন্ডারগার্টেনের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

পানির বোতল ও স্যালাইন বিতরনের পূর্বে বক্তব্য রাখতে গিয়ে গোলাম সারওয়ার স্বপন বলেন, তীব্র গরমে মানুষ নাজেহাল পড়ে পড়েছে। এই সকল মানুষেল তৃষ্ণা মেটাতে রাজশাহী সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন স্যালাইন, পানি ও শুকনো খাবার বিতরণ করছেন। ঐ সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির ন্যায় নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির পক্ষ থেকে পানির বোতল, স্যালাইন বিতরণ করা শুরু করা হলো। চলবে এই ধরনের তীব্র গরম থাকা পর্যন্ত। তাদের মত সমাজের ধনাঢ্য ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin